Logo

সহকারী উপজেলা শিক্ষা অফিসার পরীক্ষার তারিখ পরিবর্তন

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৫, ০৬:৪০
সহকারী উপজেলা শিক্ষা অফিসার পরীক্ষার তারিখ পরিবর্তন
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উদযাপনের কারণে সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (১০ম গ্রেড) পদের বাছাই পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উদযাপনের কারণে সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (১০ম গ্রেড) পদের বাছাই পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা ছিল ৬ সেপ্টেম্বর। তবে ওই দিন সরকারি ছুটির কারণে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ সেপ্টেম্বর। পরীক্ষা হবে বিকেল ৩:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পিএসসি জানিয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র অনলাইনে ডাউনলোড করে প্রিন্ট আউট সঙ্গে নিয়ে আসতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এতে থাকবে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, পরীক্ষা কেন্দ্র এবং আসন নম্বর। পরীক্ষা কেন্দ্রভিত্তিক হবে।

পরীক্ষার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মোবাইল ফোন, স্মার্টওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসা যাবে না। প্রয়োজন হবে প্রবেশপত্র, কলম ও অন্যান্য স্টেশনারি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পিএসসি আরও জানিয়েছে, আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে তাদের ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD