Logo

গাজায় নৃশংসতার জন্য ইসরাইলের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩১
গাজায় নৃশংসতার জন্য ইসরাইলের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

গাজায় নৃশংসতার জন্য ইসরাইলের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, দখলদার ইসরাইলের নৃশংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করা এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বাংলাদেশে সফররত ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ সিদকি আল-হাব্বাশের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বুধবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী দ্বি-রাষ্ট্র সমাধনের প্রতি সমর্থন জানান।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. আল-হাব্বাশ বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের স্থায়ী সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার গুরুত্বের ওপর জোর দেন।

বিজ্ঞাপন

ফিলিস্তিনিদের নিরন্তর সমর্থনের জন্য দেশটির প্রধান বিচারপতি বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানান। তিনি এ বিষয়ে মুসলিম উম্মাহর মধ্যে বৃহত্তর ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে ড. আল-হাব্বাশ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD