Logo

দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্নে, তবে গুজব সৃষ্টির চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৫৬
দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্নে, তবে গুজব সৃষ্টির চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই বছর দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন হবে এবং পূজা নিয়ে কোনো শঙ্কা নেই। তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের সহযোগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানোর চেষ্টা করতে পারে।

বিজ্ঞাপন

রবিবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সারাদেশে পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ সশস্ত্র বাহিনীর সদস্য ও ৭০ হাজার পুলিশ সদস্য মাঠে থাকবে। এছাড়া বিজিবি ও অন্যান্য বাহিনীও কাজ করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সংস্কৃতির অংশ। তাই সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সরকার বদ্ধপরিকর।

বিজ্ঞাপন

খাগড়াছড়ির ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পার্বত্য এলাকায় সম্প্রতি একটি ধর্ষণের ঘটনায় সৃষ্ট পরিস্থিতি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সকলকে নিয়ে বৈঠক করছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD