Logo

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে দ্রুত সম্পন্নের নির্দেশ সেতু সচিবের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৫, ২২:২১
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে দ্রুত সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
ছবি প্রতিনিধি।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

পরিদর্শনের পর, তিনি স্টেক ইয়ার্ড-৪ বাইপাইলের সম্মেলন কক্ষে প্রকল্প পরিচালক, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় সচিব প্রকল্পের গুণগতমান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, প্রকল্পের চলমান চ্যালেঞ্জ দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা জরুরি। এছাড়া, চলতি অর্থবছরে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রকল্প পরিচালকের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন।

সচিব আরও বলেন, মানুষের ভোগান্তি কমাতে অতিরিক্ত জনবল নিযুক্ত করা, ট্র্যাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিতে হবে। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনাকেও স্মরণ করান।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD