Logo

শ্রমিকদের বেতন মালিকদেরই দিতে হবে: শ্রম উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৫, ১৪:২৪
শ্রমিকদের বেতন মালিকদেরই দিতে হবে: শ্রম উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সরকার শ্রমিকদের বেতন দেবে না বরং মালিকদেরই তাদের বেতন প্রদান করতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

বুধবার (৮ অক্টোবর) সকালে শ্রমখাতে টেকসই সংস্কার বিষয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, শ্রম খাতের সংস্কারে সরকার কাজ করছে এবং শ্রম আইন সংশোধনে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “সংস্কারের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। সংস্কার সম্পন্ন হলে শ্রম খাতে ব্যাপক পরিবর্তন আসবে। সরকার শ্রমিকদের অধিকারের বিষয়ে সম্পূর্ণ সচেতন এবং কোনো শ্রমিক অবেতনভুক্ত থাকবে না।”

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD