Logo

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, বিমান ওঠানামা সাময়িক বন্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৫, ১৫:৫৪
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, বিমান ওঠানামা সাময়িক বন্ধ
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পরে জানা যায়, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অংশে আমদানি করা পণ্য মজুত থাকে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে এবং আরও ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানো হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সঙ্গে সঙ্গে ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD