Logo

আসিফ-মাহফুজের পদত্যাগের পর যারা পেলেন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর, ২০২৫, ১৯:৪৬
আসিফ-মাহফুজের পদত্যাগের পর যারা পেলেন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব
ছবি: সংগৃহীত

উপদেষ্টা পরিষদে দুই উপদেষ্টার পদত্যাগের পর সরকারের পক্ষ থেকে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত গেজেটে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে তিন উপদেষ্টার মধ্যে বণ্টন করা হয়েছে।

সদ্য পদত্যাগ করা মাহফুজ আলমের দায়িত্বে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবার দায়িত্ব পেলেন সৈয়দা রিজওয়ানা হাসান।

অন্যদিকে, উপদেষ্টা আসিফ মাহমুদ যিনি আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দেখতেন, তার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আসিফ নজরুল।

বিজ্ঞাপন

এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এখন দায়িত্বে নিয়োজিত আছেন উপদেষ্টা আদিলুর রহমান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD