Logo

গাবতলীতে ঈদযাত্রার টিকিট কাটতে উপচেপড়া ভিড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মার্চ, ২০২৬, ১৪:৩১
গাবতলীতে ঈদযাত্রার টিকিট কাটতে উপচেপড়া ভিড়
ছবি: সংগৃহীত

ঈদযাত্রার টিকিট নিশ্চিত করতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে ১৩ মার্চের টিকিট বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরপর পর্যায়ক্রমে ৯ মার্চ পর্যন্ত ১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে।

বিজ্ঞাপন

অনলাইনে টিকিট কাটা নিয়ে যাত্রীরা ভোগান্তির কথা জানিয়েছেন। ১৭ মার্চ পর্যন্ত সিট দেখানো হলেও ১৮ মার্চ রাত ৮টার পর বিক্রি বন্ধ হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে, ট্রেনেও ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভার জটিলতা এড়াতে দুই শিফটে বিক্রি পরিচালনা করা হচ্ছে—সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল এবং দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চল।

বিজ্ঞাপন

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, দুই অঞ্চলের জন্য ১৩ মার্চের বরাদ্দকৃত টিকিট সংখ্যা ২৭ হাজার। পশ্চিমাঞ্চলের ১৩ হাজার টিকিটের জন্য প্রথম ঘণ্টায় সার্ভারে প্রায় ২১ লাখ হিট পড়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের সার্ভার জটিলতার অভিযোগ পাওয়া যায়নি।

রেলের ঈদযাত্রার টিকিট বিক্রি চলবে ১২ মার্চ পর্যন্ত, যাত্রা শুরু হবে ১৩ মার্চ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD