Logo

নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টায় বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা কেন্দ্র

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৫০
নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টায় বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা কেন্দ্র
ছবি: সংগৃহীত

চলমান পরিস্থিতি ও নিরাপত্তা শঙ্কার প্রেক্ষিতে আজ বুধবার দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর ভিসা আবেদন কেন্দ্রটিতে আর কোনো ধরনের সেবা কার্যক্রম পরিচালিত হবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যেসব আবেদনকারীর আজকের জন্য নির্ধারিত স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের বিষয়ে উদ্বেগের কারণ নেই। সংশ্লিষ্ট আবেদনকারীদের জন্য পরবর্তী সময়ে নতুন করে তারিখ ও সময় নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে ভিসা কেন্দ্রের কার্যক্রম পুনরায় চালু করা হবে। এদিকে, আবেদনকারীদের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কেন্দ্রটিতে উপস্থিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD