Logo

পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১১:২৯
পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হতে বলা হয় বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। বৈঠকে ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা জোরদারের বিষয়ে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

কূটনৈতিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে অন্তত ছয়বার ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হলো।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও প্রকাশ করা হয়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD