Logo

ইংরেজি নববর্ষে শব্দদূষণের ৩৮১ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারি, ২০২৬, ১৪:০৪
ইংরেজি নববর্ষে শব্দদূষণের ৩৮১ অভিযোগ
ছবি: সংগৃহীত

ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপনের সময় আতশবাজি, উচ্চশব্দে গান-বাজনা এবং মাইকের অতিরিক্ত ব্যবহার নিয়ে দেশজুড়ে ৩৮১টি শব্দদূষণ সংক্রান্ত অভিযোগ পেয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯।

বিজ্ঞাপন

৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি—এই দুই দিনে অভিযোগের মধ্যে ৯৬টি এসেছে ঢাকার বিভিন্ন এলাকায় এবং বাকি ২৮৫টি অভিযোগ এসেছে দেশের অন্যান্য অঞ্চল থেকে।

আরও পড়ুন: জুমার পর বিশেষ দোয়া / খালেদা জিয়ার মৃত্যুতে আজ শেষ দিনের রাষ্ট্রীয় শোক

তিনি বলেন, “প্রতিটি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসাধারণের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে।”

আরও পড়ুন: পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা পুলিশ করবে, পুলিশ করলে কী হবে

আনোয়ার সাত্তার নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “শব্দদূষণ কমাতে আইন মেনে এবং অন্যের স্বস্তি বিবেচনা করে উৎসব উদযাপন করা উচিত।”

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD