Logo

সংসদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি: ইসি সানাউল্লাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারি, ২০২৬, ১৫:৫৬
সংসদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি: ইসি সানাউল্লাহ
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ । ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সেলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনের সময় যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র ব্যবহার না হয়, তার জন্য এসব অস্ত্র দ্রুত উদ্ধার করা অপরিহার্য। আমাদের নজর রাখতে হবে যেন ভোট প্রক্রিয়া নিরাপদ এবং সুষ্ঠু হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন থানায়, ফাঁড়ি ও পুলিশের ইউনিট-স্থাপনায় হামলা ও ভাঙচুরের পর ৫ হাজার ৭৫৩টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছে। এ ঘটনায় থানা থেকে লুট হওয়া অস্ত্রের ১৫ শতাংশ এবং গুলির ৩০ শতাংশ এখনো উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে।

নির্বাচন কমিশনার রেহিঙ্গা ক্যাম্পসহ অন্যান্য সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছেন। তিনি বলেন, ক্যাম্পগুলোকে সিল করা, স্থলসীমান্ত এবং সাগরপথে নজরদারি বাড়ানো দরকার। যাতে কোনোভাবেই এসব অস্ত্র এবং দুষ্কৃতকারীরা অপরাধে ব্যবহার করতে না পারে।

বিজ্ঞাপন

সানাউল্লাহ আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন ব্যর্থ হলে এর পরিণতি সবারই ভোগ করতে হবে।

এর মাধ্যমে নির্বাচন কমিশন পরিষ্কার বার্তা দিয়েছে, যে ভোটের সময় নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার দিকে সব স্তরে নজর রাখা হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD