Logo

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৯
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে। কমিশন জানায়, সিইসির ভাষণ আগেই রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলে একযোগে তা প্রচার করা হবে।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন সিইসি।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আজকের ভাষণে তিনি নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন। পাশাপাশি সারা দেশে নির্বাচনি সামগ্রী বিতরণ, ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ তুলে ধরা হবে।

জানা গেছে, নির্বাচন উপলক্ষে প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও ড্রোনের মাধ্যমে নজরদারির বিষয়টিও ভাষণে উল্লেখ থাকবে। একই সঙ্গে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কমিশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন প্রধান নির্বাচন কমিশনার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD