Logo

নির্বাচন ও গণভোট ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৯
নির্বাচন ও গণভোট ঘিরে কন্ট্রোল রুম স্থাপন
প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘গণভোট ২০২৬’ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং অভিযোগ যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য কন্ট্রোল রুম স্থাপন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ ও তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য হটলাইন নম্বর +৮৮০২২২৬৬৪১১১৮ চালু করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তাগণ দায়িত্ব পালন করবেন। পুরো কার্যক্রম তদারকির জন্য প্রতিদিন একজন করে যুগ্মসচিবকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিটি শিফটে একজন করে উপসচিব বা সিনিয়র সহকারী সচিবের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহায়কগণ নিয়োজিত থাকবেন।

অফিস আদেশে আরও বলা হয়, কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠ পর্যায় থেকে প্রাপ্ত অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD