Logo

একুশে বইমেলা ২০২৬: স্টল ভাড়ায় ৫৫ শতাংশ ছাড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩১
একুশে বইমেলা ২০২৬: স্টল ভাড়ায় ৫৫ শতাংশ ছাড়
ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশ নেওয়া প্রকাশকদের জন্য স্টল ভাড়ার ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন বইমেলা আয়োজন নিয়ে মঙ্গলবার বিকেল ৩টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে প্রকাশকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সভায় প্রকাশকরা প্রকাশনা শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি উত্থাপন করেন। সংস্কৃতি উপদেষ্টা গ্রন্থনীতি প্রণয়নসহ অধিকাংশ দাবির প্রতি ইতিবাচক মত প্রকাশ করেন এবং এ বিষয়ে মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

এ সময় তিনি আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল ভাড়ার ৫৫ শতাংশ সরকারিভাবে মওকুফের ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব প্রকাশক ইতোমধ্যে স্টল ভাড়ার পুরো অর্থ পরিশোধ করেছেন, তাদের অতিরিক্ত জমাকৃত অর্থ বইমেলা কর্তৃপক্ষ ফেরত দেবে। আর যারা এখনো ভাড়া জমা দেননি, তারা নতুন নির্ধারিত হারে অর্থ পরিশোধ করতে পারবেন।

বিজ্ঞাপন

সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এবং পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD