Logo

নির্বাচন ঘিরে ঢাকায় সর্বোচ্চ সতর্কতায় পুলিশের বিশেষ ইউনিট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:১৫
নির্বাচন ঘিরে ঢাকায় সর্বোচ্চ সতর্কতায় পুলিশের বিশেষ ইউনিট
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। আগামীকাল (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো মাঠে থাকবে।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ঢাকায় মোট ২৬ হাজার ৫১৫ জন পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন। ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে। পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট এবং ক্রাইম সিন ভ্যানও মাঠে মোতায়েন থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। সম্ভাব্য কোনো হুমকির তথ্য নেই বলেও উল্লেখ করেন তিনি, তবে সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নাগরিকরা নিশ্চিন্তে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

কোনো ধরনের ঝুঁকির আশঙ্কা আছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি জানান, নির্দিষ্ট কোনো হুমকির তথ্য নেই। তবুও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে, যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করা যায়।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD