Logo

ভোট বাতিল এড়াতে ব্যালট পেপার ভাঁজ করবেন যেভাবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৫২
ভোট বাতিল এড়াতে ব্যালট পেপার ভাঁজ করবেন যেভাবে
ছবি: সংগৃহীত

এবার অনেকেই প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, জানেন তো কি ভাবে ভোট দিহে হয়? আপনার জন্য ভোট দেওয়ার নিয়মগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্যালট পেপারে সিল দেওয়া ও ভাঁজ করার সঠিক পদ্ধতি না জানলে অসাবধানতাবশত ভোট বাতিল হয়ে যেতে পারে। চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক পুরো প্রক্রিয়া—

বিজ্ঞাপন

কেন্দ্রে প্রবেশের পর যা করবেন

ভোটকেন্দ্রে গেলে পোলিং অফিসার প্রথমে ভোটার তালিকায় আপনার নাম ও ক্রমিক নম্বর যাচাই করবেন। তালিকায় নাম ও ছবির মিল পাওয়া গেলে আপনাকে ভোট দিতে দেওয়া হবে। এরপর আপনার বাম হাতের বৃদ্ধাঙ্গুলে (বা প্রয়োজনে অন্য আঙুলে) অমোচনীয় কালির দাগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

ব্যালট পেপার গ্রহণ

এরপর প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার আপনাকে দুটি ব্যালট পেপার দেবেন—

  • সাদা ব্যালট: সংসদ নির্বাচনের জন্য

বিজ্ঞাপন

  • গোলাপি ব্যালট: গণভোটের জন্য

  • ব্যালট পেপারের পেছনে অফিসিয়াল সিল ও প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর আছে কি না অবশ্যই দেখে নেবেন। সিল বা স্বাক্ষর না থাকলে তাৎক্ষণিকভাবে কর্মকর্তাকে জানাবেন।

    সিল দেওয়ার নিয়ম

    বিজ্ঞাপন

    ব্যালট নেওয়ার পর নির্ধারিত গোপন কক্ষে প্রবেশ করুন।

    • সংসদ নির্বাচনের ব্যালটে আপনার পছন্দের প্রার্থীর প্রতীকের ওপর রাবার স্ট্যাম্প দিয়ে স্পষ্টভাবে সিল দিন।

  • গণভোটের ক্ষেত্রে ‘হ্যাঁ’ বা ‘না’—পছন্দ অনুযায়ী নির্ধারিত স্থানে সিল দিন।

  • বিজ্ঞাপন

    সিল যেন পরিষ্কারভাবে একটিমাত্র প্রতীকের ওপর পড়ে, সেদিকে খেয়াল রাখবেন।

    ব্যালট পেপার ভাঁজ করার সঠিক পদ্ধতি

    সিল দেওয়ার পর ব্যালট পেপার সঠিকভাবে ভাঁজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুলভাবে ভাঁজ করলে সিলের কালি অন্য প্রতীকে লেগে যেতে পারে, এতে ভোট বাতিল হওয়ার আশঙ্কা থাকে।

    বিজ্ঞাপন

    ভাঁজ করার নিয়ম—

    • প্রথমে ব্যালট পেপার লম্বালম্বিভাবে একবার ভাঁজ করুন।

    বিজ্ঞাপন

  • এরপর ওপরের দিকে আরেকবার ভাঁজ দিন।

  • এভাবে ভাঁজ করলে সিল অন্য কোনো প্রতীকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম থাকে।

    সবশেষে নির্ধারিত ব্যালট বাক্সে সংশ্লিষ্ট ব্যালট পেপার নিজ হাতে ফেলে দিন।

    বিজ্ঞাপন

    সচেতনভাবে ভোট দিন, নিজের ভোট নিজেই সুরক্ষিত রাখুন।

    জেবি/এসডি

    জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

    Developed by: AB Infotech LTD