Logo

পীর, মাশায়েখ ও আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৪৩
পীর, মাশায়েখ ও আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
ছবি: সংগৃহীত

দেশের পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের প্রতিক্রিয়ায় শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম-ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথনির্দেশনা দেবে।

তিনি বলেন, আলেম ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক, অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে বলে আমি মনে করি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি আবারও সম্মানিত আলেম ওলামাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকদের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা চাই। 

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD