Logo

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:১৪
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
ছবি: সংগৃহীত

রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এমন প্রেক্ষাপটে হঠাৎ করেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটি।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত ৮টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। তবে কী বিষয়ে এ জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD