Logo

দুই ডিআইজি ও দুই পুলিশ সুপারকে বদলি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:১৮
দুই ডিআইজি ও দুই পুলিশ সুপারকে বদলি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি শামীমা বেগমকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি বাসুদেব বনিককে দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় নতুন দায়িত্ব।

বিজ্ঞাপন

এ ছাড়া জাতিসংঘ মিশন থেকে দেশে ফেরা পুলিশ সুপার জান্নাত আফরোজকে রেলওয়ে পুলিশে এবং নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD