Logo

ভোট কেনাবেচার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: নির্বাচন কমিশন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:০৬
ভোট কেনাবেচার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: নির্বাচন কমিশন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভোট কেনাবেচার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচার অভিযোগ তুলেছে। এ বিষয়ে কমিশনের অবস্থান স্পষ্ট— ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। এমন কর্মকাণ্ডে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অর্থ বিতরণের অভিযোগ তোলে বিএনপি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD