Logo

ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৫৬
ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর প্রতি নির্বাচনের ফলাফল গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

সিইসি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত একটি স্বাভাবিক বিষয়। এই বাস্তবতা মাথায় রেখে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে হবে। ভোট দেওয়া শুধু নাগরিক অধিকার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। তিনি সবাইকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন সিইসি। ব্যক্তিগত কষ্ট-অসুবিধা উপেক্ষা করে জাতীয় নির্বাচনের এই গুরুত্বপূর্ণ আয়োজনকে সফল করারও আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

ভাষণে তিনি সতর্ক করেন, ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হবে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পরদিন শুক্রবারের মধ্যেই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD