Logo

ভোট দিলেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৯
ভোট দিলেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হন। কেন্দ্র পরিদর্শনের পর সকাল ৯টা ১০ মিনিটে তিনি ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার সময় কেন্দ্রের ভেতরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন এবং ভোটারদের উপস্থিতিও স্বাভাবিক ছিল।

বিজ্ঞাপন

ভোট প্রদান শেষে নির্বাচন কমিশনার কিছু সময় কেন্দ্র প্রাঙ্গণে অবস্থান করেন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনাও করেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD