Logo

দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৭
দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের
ছবি: সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভোটারদের কেন্দ্রে গিয়ে স্বাচ্ছন্দ্যে ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন।

বিজ্ঞাপন

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ভোটের জন্য একটি নিরাপদ এবং অনুকূল পরিবেশ বজায় রয়েছে। তিনি ভোটারদের প্রতি অনুরোধ করেন, “নির্ভয়ে ঘর থেকে বের হয়ে আপনার ভোট কেন্দ্রে যান এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।”

সেনাপ্রধান আরও বলেন, আজ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা আশা করি, ইনশাল্লাহ, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

তিনি গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়েও মন্তব্য করেন। যারা বিভিন্ন কারণে ভোট দিতে পারছেন না, বিশেষ করে মিডিয়ার প্রতিনিধি, তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সারা দেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরে তারা ভোটারদের আশ্বস্ত ও উৎসাহিত করছেন, যাতে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD