Logo

তারেক রহমানকে অভিনন্দন জানালো ফ্রান্স-জার্মানি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:২২
তারেক রহমানকে অভিনন্দন জানালো ফ্রান্স-জার্মানি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স ও জার্মানি।

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার ফ্রান্স ও জার্মান দূতাবাস পৃথক বার্তায় এই অভিনন্দন জানায়।

ফ্রান্স দূতাবাস এক পৃথক বার্তায় জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি সুশৃঙ্খল, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত নির্বাচনের জন্য তারা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছে। বার্তায় বলা হয়েছে, “আমরা সকল নির্বাচিত প্রার্থীর পাশাপাশি বিএনপি এবং তারেক রহমানকে তাদের জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। ইউরোপীয়ান ইউনিয়ন পর্যবেক্ষণ মিশনের ইতিবাচক সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং এর সকল স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাই।” ফ্রান্স আরও জানিয়েছে, নতুন সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে তারা প্রস্তুত।

বিজ্ঞাপন

অন‌্যদিকে, জার্মান দূতাবাস বলেছে, দীর্ঘ দেড় দশক পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের দৃঢ় সম্পৃক্ততার ভূয়সী প্রশংসা করি।

গণতান্ত্রিক সম্পৃক্ততার অর্থপূর্ণ প্রকাশ-নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমরা বাংলাদেশের জনগণের প্রশংসা করি এবং সব নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানাই।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD