Logo

বিএনপির মন্ত্রিসভায় থাকার প্রশ্নই আসে না: আসিফ নজরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫০
বিএনপির মন্ত্রিসভায় থাকার প্রশ্নই আসে না: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় নিজের অন্তর্ভুক্তির সম্ভাবনা একেবারেই নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল।

বিজ্ঞাপন

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় এক সাংবাদিক তার কাছে জানতে চান, তিনি পরবর্তী মন্ত্রিসভায় থাকতে পারেন—এমন আলোচনা শোনা যাচ্ছে কি না। উত্তরে আসিফ নজরুল সংক্ষেপে বলেন, “প্রশ্নই আসে না।”

বর্তমানে তিনি অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের ভূমিকা নিয়ে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল।

এরই প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের সম্ভাব্য মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি নিয়ে গুঞ্জন তৈরি হয়। তবে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়ে সেই আলোচনা নাকচ করলেন তিনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD