Logo

ভোট পুনর্গণনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:২৭
ভোট পুনর্গণনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন আসনে ভোট পুনর্গণনার দাবির বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ পাওয়া গেলে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন এলে তবেই ভোট পুনর্গণনা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ কথা জানান।

তিনি বলেন, ভোট পুনর্গণনার বিষয়টি পুরোপুরি আইন ও আদালতের নির্দেশনার ওপর নির্ভরশীল। সংশ্লিষ্ট আদালত যদি কোনো আসনে পুনর্গণনার নির্দেশ দেন, তাহলে নির্বাচন কমিশন সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে। পাশাপাশি আরও কয়েকটি আসনে পরাজিত প্রার্থীরাও পৃথকভাবে পুনর্গণনার আবেদন করেছেন।

এ বিষয়ে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আরও জানান, কেবল আবেদন করলেই পুনর্গণনা সম্ভব নয়। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতের নির্দেশ পাওয়া গেলে তবেই কমিশন কার্যকর সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞাপন

ভোটের ফলাফল নিয়ে উদ্ভূত বিতর্ক ও পুনর্গণনার দাবির প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের এই বক্তব্য নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD