Logo

কোন দল কত শতাংশ ভোট পেয়েছে, জানাল ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৪২
কোন দল কত শতাংশ ভোট পেয়েছে, জানাল ইসি
ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক প্রাপ্ত ভোটের শতকরা হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তথ্যে দেখা গেছে, ভূমিধস বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে মোট ভোটের ৫০ শতাংশ। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩২ শতাংশ ভোট।

বিজ্ঞাপন

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ইসির প্রস্তুত করা দলভিত্তিক ভোটপ্রাপ্তির হারসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

ইসির তথ্যমতে, ২৯৯ আসনের মধ্যে ৬০টি নিবন্ধিত দলের মধ্য থেকে ৫০টি দল নির্বাচনে অংশ নেয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতে চলমান মামলার নিষ্পত্তির পর ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনে ভোটগ্রহণের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ। অপরদিকে গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

আসনভিত্তিক ফলাফলে দেখা যায়, বিএনপি পেয়েছে ২০৯টি আসন। জামায়াতে ইসলামী অর্জন করেছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি করে আসন লাভ করেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, জাতীয় পার্টিসহ মোট ৪১টি দল এবারের নির্বাচনে কোনো আসন অর্জন করতে পারেনি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD