Logo

‘বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:২৭
‘বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ’
ছবি: জনবাণী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। রবিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচনের ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং সরকার গঠনের পথে রয়েছে। অন্যদিকে ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ী ব্যক্তিদের গেজেট প্রকাশ করেছে ইসি।  

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD