Logo

নতুন সরকারের নির্দেশ পেলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩১
নতুন সরকারের নির্দেশ পেলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় নির্দেশনা দিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, নির্বাচনের সময় অতিরিক্ত যে সেনাসদস্য মোতায়েন করা হয়েছিল, তাদের একটি অংশ ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত সদস্যরাও ভার্চুয়ালি অংশ নেন।

সেনাপ্রধান নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশ আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী অর্পিত দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করেছে। জনগণের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে সেনাবাহিনী। নির্দেশ পেলেই সদস্যরা ব্যারাকে ফিরে যাবে। নির্বাচনকালীন অতিরিক্ত মোতায়েন করা ফোর্স ইতোমধ্যে কমিয়ে আনা হয়েছে।

বক্তব্যে ইউনিট প্রধানদের চেইন অব কমান্ড কঠোরভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন সেনাপ্রধান। পাশাপাশি সদস্যদের মনোবল অটুট রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ভুল ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD