Logo

উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন, ফিরবেন পতাকা ছাড়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০
উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন, ফিরবেন পতাকা ছাড়া
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথের দিন নির্ধারিত প্রটোকল অনুসরণ করে অনুষ্ঠানে অংশ নেবেন। তারা পতাকাবাহী গাড়িতে করে শপথস্থলে পৌঁছাবেন, তবে অনুষ্ঠান শেষে একই গাড়িতে বাসায় ফিরলেও ফেরার সময় গাড়িতে কোনো পতাকা থাকবে না।

বিজ্ঞাপন

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি-এ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি উপদেষ্টাদের শপথ-সংক্রান্ত প্রটোকল ও দায়িত্ব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

প্রেস সচিব বলেন, উপদেষ্টারা বর্তমানে দেশেই অবস্থান করছেন এবং তারা দেশের গর্বিত সন্তান। দেশের অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নয়নে তারা সর্বোচ্চ ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আগামী ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা-এ নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD