Logo

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২১.৪% জালভোটের দাবি ভিত্তিহীন: টিআইবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৪
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২১.৪% জালভোটের দাবি ভিত্তিহীন: টিআইবি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জালভোটের হারে ২১.৪ শতাংশ পড়েছে বলে যে তথ্য প্রচার হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিজ্ঞাপন

সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, তাদের সম্প্রতি প্রকাশিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ প্রতিবেদনের তথ্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে টিআইবি সতর্ক করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংস্থার মাঠপর্যায়ের গবেষণায় দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত ৭০ আসনের মধ্যে ২১.৪ শতাংশ আসনে এক বা একাধিক জালভোটের তথ্য পাওয়া গেছে। তবে এ তথ্যকে পুরো নির্বাচনে ২১.৪ শতাংশ জালভোট পড়েছে বলে ব্যাখ্যা করা সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন ও অমূলক।

বিজ্ঞাপন

টিআইবি সংশ্লিষ্ট গণমাধ্যমকে অনুরোধ করেছে, যারা ইতোমধ্যেই এই তথ্য ভুলভাবে উপস্থাপন করেছে, তারা যথাযথ সংশোধনী প্রকাশ করুন। অন্যথায়, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রকাশকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে গণ্য করা হবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD