Logo

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পা‌কিস্তানের মন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৬
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পা‌কিস্তানের মন্ত্রী
ছবি: সংগৃহীত

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন আহসান ইকবাল। তিনি পাকিস্তান সরকারের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের মন্ত্রীর ঢাকায় আগমনের তথ্য জানিয়েছে দেশটির ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন, ঢাকা।

হাইক‌মিশন জানায়, পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল ঢাকায় পৌঁছেছেন। তি‌নি বাংলা‌দেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।

বিজ্ঞাপন

হাইক‌মিশন আরও জানায়, আহসান ইকবাল ঢাকার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের স‌চিব (পূর্ব ও প‌শ্চিম) ড. মো. নজরুল ইসলাম ও ঢাকায়‌ নিযুক্ত পা‌কিস্তানের হাইক‌মিশনার ইমরান হায়দার।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD