সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। বিএনপির নির্বাচিত সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ সিদ্ধান্তের কথা জানান। সেখানে দলটির চেয়ারম্যান তারেক রহমান-সহ নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সালাহউদ্দিন আহমদ দুটি আলাদা ফরম দেখিয়ে বলেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি এবং বিষয়টি এখনো সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি।
আরও পড়ুন: শপথ নিতে সংসদ ভবনে জামায়াতের আমির
গণভোটের রায়ের ভিত্তিতে পরিষদ গঠিত হলে তা আগে সংবিধানে সন্নিবেশ করতে হবে। পাশাপাশি, পরিষদের সদস্যদের শপথ গ্রহণের বিধান সংবিধানের তৃতীয় তফসিলে যুক্ত করতে হবে এবং সংসদে তা গৃহীত হওয়ার পরই শপথের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, দল সংবিধান অনুযায়ীই সব কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে। চেয়ারম্যানের নির্দেশ ও উপস্থিতিতে দলীয় এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।








