Logo

মন্ত্রিসভার প্রস্তুতি : সচিবালয় থেকে সংসদে যাচ্ছে ৪৯টি গাড়ি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২১
মন্ত্রিসভার প্রস্তুতি : সচিবালয় থেকে সংসদে যাচ্ছে ৪৯টি গাড়ি
ছবি: সংগৃহীত

গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য সচিবালয় থেকে মোট ৪৯টি সরকারি গাড়ি জাতীয় সংসদ ভবনে পাঠানো হচ্ছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাড়িগুলো সংসদের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, নতুন মন্ত্রিসভার যেসব সদস্য শপথ গ্রহণ করবেন, তারা এসব গাড়ি ব্যবহার করে নিজ নিজ বাসভবনে যাতায়াত করবেন। মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবেই আগাম এই যানবাহন ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শপথগ্রহণ ও মন্ত্রিসভা গঠনের ধারাবাহিক কার্যক্রম ঘিরে সংসদ ভবন ও এর আশপাশে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD