Logo

কাল সচিবালয়ে অফিস করতে পারেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
বিশেষ প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৮
কাল সচিবালয়ে অফিস করতে পারেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে শপথ নেওয়ার পর নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস শুরু করতে পারেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নির্বাচিত সংসদ সদস্যরা সকাল পৌনে ১১টায় শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন তাদের শপথবাক্য পাঠ করান। বিকেলে নতুন মন্ত্রিসভা শপথ নেবেন।

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা ও মতবিনিময় করবেন। এছাড়া সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

বিজ্ঞাপন

দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস কার্যক্রম শুরু করবেন। সেখানে সচিবদের সঙ্গে আলাপ-আলোচনা ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে দুপুরের খাবার গ্রহণের পর বেলা ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সূত্র জানায়, বৈঠকের কোনো নির্ধারিত এজেন্ডা নেই। বিকেল ৪টায় সচিবদের সঙ্গে পুনরায় মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD