Logo

বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৬
বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না
ছবি: সংগৃহীত

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নির্বাচিত সদস্যরাও কোনো শপথ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

বিজ্ঞাপন

মঙ্গলবার গণমাধ্যমে তিনি বলেন, দুপুর ১২টায় তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে এবং তারা সেখানে উপস্থিত থাকবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, তাহলে জামায়াতের সদস্যরাও কোনো শপথ নেবেন না। তাদের মতে, সংস্কারবিহীন সংসদ অর্থবহ নয়।

এর আগে সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নেন। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই। তাদের কেউই এ পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। বিষয়টি জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে তবেই পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

দলীয় চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি সংবিধান মেনেই চলেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD