প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিনের চুক্তি বাতিল

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদ-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদও বাতিল করা হয়। তিনি পদত্যাগপত্র জমা দেওয়ায় সরকার এ সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন: শপথ নিতে সংসদ ভবনে জামায়াতের আমির
একই দিনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয়। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব প্রদান করে সেদিনই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে দুদিনের মাথায় তিনিও পদত্যাগপত্র জমা দেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৪ সালের ২ অক্টোবর দুই বছরের চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান সাবেক আমলা মো. সিরাজ উদ্দিন মিয়া। সে অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তার চুক্তির মেয়াদ থাকার কথা ছিল।








