Logo

মন্ত্রিসভার ৫০ সদস্যের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৩
মন্ত্রিসভার ৫০ সদস্যের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
ছবি: সংগৃহীত

নতুন সরকারের সম্ভাব্য ৫০ জন মন্ত্রিসভা সদস্যের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। এতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, ৫০ জনকে ধরে প্রস্তুতি রাখা হয়েছে। তবে তারেক রহমান-এর নেতৃত্বাধীন মন্ত্রিসভা কিছুটা ছোটও হতে পারে, আবার পূর্ণাঙ্গ ৫০ সদস্য নিয়েও গঠিত হতে পারে।

চিঠিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এ প্রেক্ষাপটে সম্ভাব্য ৫০ জন মন্ত্রিসভা সদস্যকে যথাযথ নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

চিঠির অনুলিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ডিএমপির কমিশনার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার (প্রটেকশন) বরাবর পাঠানো হয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD