Logo

মন্ত্রিপরিষদের সর্বকনিষ্ঠ সদস্য ফারজানা শারমিন পুতুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:১২
মন্ত্রিপরিষদের সর্বকনিষ্ঠ সদস্য ফারজানা শারমিন পুতুল
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া সদস্যদের মধ্যে সর্বকনিষ্ঠ ফারজানা শারমিন পুতুল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

নাটোর-1 (লালপুর ও বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত হয়ে ৪১ বছর বয়সে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নজর কাড়েন পুতুল। রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে একমাত্র নারী বিজয়ী প্রার্থীও তিনি। দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো এই আসন পুনরুদ্ধার করে আলোচনায় আসেন। ২০০৮ সালের নির্বাচনের পর থেকে আসনটি বিএনপির দখলে ছিল না এবং পরবর্তী নির্বাচনগুলোতেও দলটি জয় পায়নি।

ফারজানা শারমিন পুতুল সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটল-এর মেয়ে। তার বাবা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য অনুসরণ করে এবার নিজেই নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD