দায়িত্ব নেওয়ার পর প্রথম অফিসে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী

দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে অফিসে উপস্থিত হন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এরপর তারা মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন এবং বিভিন্ন নীতি ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
বিজ্ঞাপন
এর আগে বুধবার প্রথমদিনে মন্ত্রিপরিষদে ব্যস্ত সময় কাটান নতুন মন্ত্রীরা। একই দিনে শামা ওবায়েদ বিমানবন্দরে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে বিদায় জানান।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, ঢাকা সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ড. খলিলুর রহমান এবং শামা ওবায়েদ। এ সময় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা ও পরবর্তী কর্মসূচি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রীরা প্রথম সপ্তাহে বিভিন্ন বিভাগ, স্থায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক দায়িত্ব সম্পর্কিত কার্যক্রম পর্যালোচনা করবেন। তাদের লক্ষ্য কূটনীতিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং দেশের আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান শক্তিশালী করা।








