Logo

ধর্মের নামে ব্যবসা বরদাস্ত করা হবে না: ধর্মমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৪০
ধর্মের নামে ব্যবসা বরদাস্ত করা হবে না: ধর্মমন্ত্রী
ছবি: সংগৃহীত

ধর্মের অপব্যবহার করে কেউ যাতে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেইন (কায়কোবাদ)। তিনি বলেন, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ইসলামী বইমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আল্লাহর নির্দেশনা মেনে চলা ছাড়া মানবজাতির সামনে শান্তির কোনো বিকল্প নেই। ইসলামিক ফাউন্ডেশন ইসলামী জ্ঞানচর্চা ও বই প্রকাশে যে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়। তাদের প্রকাশিত গ্রন্থগুলো পাঠের মাধ্যমে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অতীতে যারা অন্যায় ও অবিচারের সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অত্যাচার ও জুলুমের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। ইসলামের নাম ব্যবহার করে কেউ যাতে অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক থাকবে।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছালাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD