ক্রীড়া শিক্ষাবৃত্তি ও জাতীয় ক্রীড়া ভাতা দেবে সরকার

মেধাবী ক্রীড়া শিক্ষার্থীদের জন্য ক্রীড়া শিক্ষাবৃত্তি এবং অসচ্ছল, অসুস্থ, আহত ও অসামর্থ্য ক্রীড়াসেবী ও তাদের পরিবারের সদস্যদের জন্য জাতীয় ক্রীড়া ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিজ্ঞাপন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন ২০২৫-২০২৬ অর্থবছরে এই শিক্ষাবৃত্তি ও ভাতা প্রদান করবে। এ লক্ষ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগ্রহীরা আগামী ৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনকারীরা sports-edu.online.info.bd এবং sports-allowance.online.info.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।








