Logo

দায়িত্ব গ্রহণ করলেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৩৯
দায়িত্ব গ্রহণ করলেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
ছবি: সংগৃহীত

নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার দুপুর ২টায় তিনি নিজ কার্যালয়ে এসে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

এসময় প্রসিকিউটররা নতুন চিফকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর তিনি নিজের কার্যালয়ে গিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে একই দিন সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD