Logo

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:২০
ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)–এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাস–এর সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন।

বিজ্ঞাপন

এর আগে, রোববার (২২ ফেব্রুয়ারি) এক আদেশে সেনা সদরে দায়িত্বরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD