Logo

‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫৪
‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান–কে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে চীন সরকার। তবে সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আনুষ্ঠানিক অভিনন্দন, শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ঐতিহাসিক। সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। বর্তমানে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন। কীভাবে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও উন্নয়ন করা যায় এ বিষয়ে আলোচনা হয়েছে। বিগত সরকারের আমলে বেশ কিছু কাজ হয়েছে। দুদেশের মধ্যেকার সম্পর্ক আর জোরদারে কথাবার্তা হয়েছে বৈঠকে।

হুমায়ুন কবীর বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে চীন সফরে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিএনপির দুই-তৃতীয়াংশ জনসমর্থনকে চীন সম্মান জানিয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD