Logo

বাংলাদেশ-ইইউ সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি: রাষ্ট্রদূত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:০২
বাংলাদেশ-ইইউ সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি: রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরুর জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বিজ্ঞাপন

সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, "ইইউ বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার। আমরা এই দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং সহায়তা প্রদানকারী। নতুন নির্বাচিত সরকারের জন্যও আমরা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশীদার। আজকের বৈঠক আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার অপেক্ষায় আছি।"

বিজ্ঞাপন

নতুন অধ্যায় বলতে কী বোঝানো হচ্ছে—এই প্রশ্নের উত্তরে তিনি জানান, "কোনো বিষয় আলোচনার বাইরে রাখার প্রয়োজন হয়নি। আমরা ইইউ ও বাংলাদেশের সম্পর্কের বিস্তৃত পরিসর নিয়ে কথা বলেছি। এছাড়া উন্নয়ন, মানবিক বিষয় এবং অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচিত হয়েছে।"

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD