Logo

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র মেডিকেল অফিসার হলেন ডা. আমান উল্লাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৩৪
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র মেডিকেল অফিসার হলেন ডা. আমান উল্লাহ
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র মেডিকেল অফিসার পদে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. আমান উল্লাহকে চাকরির সংশ্লিষ্ট কার্যালয়ের মাধ্যমে বদলিপূর্বক প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই পদে প্রেষণ করা হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD