Logo

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:২৭
অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বাংলাদেশ
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ের সঙ্গে হস্তক্ষেপ করবে না।

বিজ্ঞাপন

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, "গতকাল থেকে আমরা বিদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শুরু করেছি। বৈদেশিক নীতির মূল আউটলাইন তুলে ধরেছি। আমাদের নীতি হলো ‘বাংলাদেশ ফার্স্ট’। সর্বোচ্চ প্রাধান্য বাংলাদেশের।"

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, "আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না। নীতি নির্ধারণে আমাদের ভিত্তি হবে পারস্পরিক স্বার্থ এবং জাতীয় মর্যাদা।"

পররাষ্ট্রমন্ত্রী জানান, "আমরা প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চাই। সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনার সময় তাদের পক্ষ থেকে আমাদের সরকারের প্রতি গভীর আস্থা এবং ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।"

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, "আমরা আশা করি, আমাদের অঞ্চলের এবং বিশ্বের অন্যান্য বন্ধু রাষ্ট্রদের সঙ্গে গভীর ও স্থায়ী সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারব। সব বিষয় আমরা পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্মানজনকভাবে সমাধান করব। ভবিষ্যতে আমাদের বৈদেশিক নীতি অত্যন্ত গতিশীল হবে।"

মন্ত্রী উল্লেখ করেন, এখন পর্যন্ত সৌজন্যমূলক ও বন্ধুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে, এবং পরবর্তীতে নির্দিষ্ট বিষয় নিয়ে আরও আলোচনা করা হবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD