Logo

জরুরি ভিত্তিতে পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:০৯
জরুরি ভিত্তিতে পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, এ প্রক্রিয়া দ্রুত শুরু হবে।

বিজ্ঞাপন

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, "আমাদের মূল লক্ষ্য হলো জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে পরিচালনা করা।"

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, "বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় যাচাই করা হবে। প্রতিটি লাইসেন্স প্রক্রিয়ার মাধ্যমে বৈধ কিনা খতিয়ে দেখা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে প্রদত্ত লাইসেন্স বাতিল করা হবে, এবং সেগুলোর অধীনে থাকা অস্ত্রও বাজেয়াপ্ত হবে।"

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে প্রায় দশ হাজারের বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি এবং এগুলো এখন অবৈধ। "এগুলো উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে," তিনি যোগ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD